মোশাররফ করিমের বিপরীতে টলিউডের পার্নো


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০২:১৪ পিএম
মোশাররফ করিমের বিপরীতে টলিউডের পার্নো

জুটি বাঁধছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও টলিউডের পার্নো মিত্র। ফজলুল কবির তুহিন পরিচালিত ‘বিলডাকিনী’ সিনেমায় অভিনয় করবেন তারা। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি।

একটি উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটিতে মোশাররফ করিম ও পার্নো ছাড়া থাকছেন আরেক গুণী অভিনেতা লুৎফর রহমান জর্জ।

নির্মাতা বলেন, “এই সিনেমার গল্প ভাবার সময় থেকেই পার্নো মিত্রকে নিতে চেয়েছিলাম। গল্পে গ্রামের মেয়ের যে চরিত্র, সেটা পার্নোর সঙ্গেই মানানসাই হবে।”

এর আগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছিলেন পার্নো। ফের বাংলাদেশের সিনেমায় যুক্ত হওয়ার অনুভূতি জানিয়ে পার্নো বলেন, ‘এই সিনেমার প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশারফ করিমের সঙ্গে কাজ করব, খুশি হই। তার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।”

জানা গেছে, রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলে হবে ‘বিলডাকিনী’র চিত্রায়ণ। ডিসেম্বরের শীতেই ছবির শুটিং শুরু হবে। আগামী বছরের এপ্রিলে সিনেমাটি মুক্তির লক্ষ্যে কাজ করা হচ্ছে।

Link copied!