দ্বিতীয় বিয়ে করে সংসার নিয়েই আপাতত ব্যস্ত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সংসারকেন্দ্রিক পোস্ট দেখা যাচ্ছে। সিনেমা নিয়ে কিছু জানচ্ছেন না। তার পোস্টই বলে দেয়, সংসার জীবন উপভোগ করছেন এ নায়িকা।
এদিকে জানা গেছে, স্বামী রাকিব সরকারের সঙ্গে ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন মাহি। চলতি মাসেই সৌদিতে উড়াল দেবেন তিনি। এ প্রসঙ্গে মাহি বলেন, “ওমরাহের জন্য ১৫ দিনের ছুটি নেবো। আর এটি এ মাসেই। তবে তারিখটি এখনও ঠিক হয়নি। আপাতত কোনো সিডিউল রাখছি না। এর আগে কখনও পবিত্র মক্কা শরিফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, তাই অনুভূতিটা সত্যিই অন্যরকম।”
বর্তমানে ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ড্রাইভার’ ছবির কাজ করছেন তিনি। চলতি লটের শুটিং শেষ করে। কিছুদিনের বিরতিতে সৌদি যাবেন। এরপর ওমরাহ পালন শেষে আবারও শুটিংয়ে ফিরবেন তিনি।
এই ছবিতে গাড়িচালক হিসেবে আছেন অভিনেতা মোশাররফ করিম। মূলত তাকে নিয়েই এর গল্প। এতে যাত্রী হিসেবে দেখা যাবে মাহিকে। আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল।
এছাড়াও মাহি ‘গ্যাংস্টার’ নামের একটি ওয়েব ফিল্মের ডাবিং করছেন। আজ মঙ্গলবার (০২ নভেম্বর) চয়নিকা চৌধুরীর পরিচালনায় অভিনেতা ডি এ তায়েবের সঙ্গে ‘অহংকারী বউ’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহিয়া মাহি।






































