ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের পর সন্তানরা কার হেফাজতে থাকবে তা নিয়ে চলছিল মামলা। অবশেষে সেই মামলার নিষ্পত্তি হলো। জোলি ও পিট দু’জনেই নাবালক পাঁচ সন্তানকে নিজের কাছে রাখতে চান। পরে আদালতের নির্দেশে সন্তানদের রাখার অনুমতি পান জোলি। সেই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন পিট। আপিলেও হেরে যান তিনি।
ফের সন্তানদের নিজের হেফাজতে রাখার জন্য আদালতের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছিলেন পিট। এবার সেই আবেদনও নাকচ করে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্ট।
তবে পিটের আইনজীবী জানিয়েছেন, তারা এখনই হতাশ নন। সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। যদিও রাজ্যের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সেই রায়কে চূড়ান্ত করে, যা বোঝায় যে দম্পতির পাঁচটি নাবালক সন্তান নিয়ে লড়াই, সেটা এখন শেষের পথে।
এদিকে সন্তানদের নিজের কাছে রাখার অনুমতি পেয়ে জোলিও বেশ খুশি। তার মতে, সন্তানরা তার নজরদারিতে সুস্থ এবং স্বাভাবিক থাকবেন। যেটা অন্য কোথাও থাকলে সম্ভব হতো না। ক্যালিফোর্নিয়ার আদালতও বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।
২০১৯-এর এপ্রিলে বিবাহবিচ্ছেদ হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। দীর্ঘ দাম্পত্য জীবনে তিন সন্তানের জন্ম দিয়েছেন অ্যাঞ্জেলিনা। তিন জনকে দত্তক নিয়েছেন। বিচ্ছেদের পরে সন্তানদের কাস্টডি নিয়ে মামলা করার সময় জোলি বলেছিলেন ব্র্যাড পিট সন্তানদের গায়ে হাত তোলেন। একারণে ব্র্যাড পিটের সঙ্গে সন্তানের অভিভাবকত্ব ভাগ করে নিতে চান না জোলি।
সূত্র: হলিউড রিপোর্টার




































