মারা গেছেন মেগাস্টার উজ্জ্বলের স্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ১২:৪৫ পিএম
মারা গেছেন মেগাস্টার উজ্জ্বলের স্ত্রী

মারা গেছেন বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ। বুধবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৫৯ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। গণমাধ্যমের কাছে নায়ক নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।

উজ্জ্বল জানান, সপ্তাহ দুয়েক আগে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু উন্নতি না হয়ে বরং অবনতির দিকে যায় মেরিনার অবস্থা। এ কারণে লাইফ সাপোর্টে পর্যন্ত নেওয়া হয়েছিল। কিন্তু কোনোভাবেই শেষ রক্ষা হয়নি।

গণমাধ্যমের কাছে উজ্জ্বল জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বাদ আসর গুলশান জামে মসজিদে তার স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে।

প্রসঙ্গত, উজ্জ্বলের আসল নাম আশরাফ উদ্দিন আহমেদ। তিনি ১৯৬৭ সাল থেকে নাটকে কাজ শুরু করেন। এরপর ১৯৭০ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে আত্মপ্রকাশ করেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।

Link copied!