টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ। ৫৯ বছরে পা দিলেন তিনি। ১৯৬২ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। পরে ১৯৮৩ সালে নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। এখন পর্যন্ত সমানতালে অভিনয় করছেন তিনি। এ পর্যন্ত সাড়ে তিন শর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
চলচ্চিত্র জীবনের শুরুটা মধুর ছিল না প্রসেনজিতের। নানা ঘাত-প্রতিঘাত সামলে আজকের এই অবস্থানে পৌঁছাতে হয়েছে। জন্মদিনে অজানা প্রসেনজিৎকে তুলে ধরা হলো—
১) বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় তৈরি ‘ছোট জিজ্ঞাসা’ ছবিতে মাত্র ৪ বছর বয়সে রুপালি পর্দায় আত্মপ্রকাশ ঘটে প্রসেনজিতের।
২) অমিতাভ বচ্চন, সৌমিত্র চট্টোপাধ্যায়, রবার্ট ডি নিরোর বড় ভক্ত প্রসেনজিৎ।
৩) ১৯৭০ সালে পীযুষ বোসের ‘দুই পৃথিবী’ ছবিতে উত্তম কুমারের যুবক বয়সের রোলটি করেছিলেন ‘বুম্বা’। তারপর ১৯৮৩ সালে বিমল রায়ের ‘দুটি পাতা’ ছবিতে প্রথম প্রসেনজিতের নায়ক হিসেবে আত্মপ্রকাশ।
৪) জগন্নাথ বসুর সঙ্গে ‘চিৎচোর’ নামের একটি রেডিও নাটক করেছিলেন প্রসেনজিৎ। শ্যামল সেনের সঙ্গে মঞ্চে অভিনয় করেছিলেন। সেই নাটকটির নাম ছিল ‘চারমূর্তির গোয়েন্দাগিরি’। তারপরই আসে ‘অমরসঙ্গী’। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করেছিল। চলেছিল টানা ৭৫ সপ্তাহ।
৫) জগন্নাথ বসুর সঙ্গে ‘চিৎচোর’ নামের একটি রেডিও নাটক করেছিলেন প্রসেনজিৎ। শ্যামল সেনের সঙ্গে মঞ্চে অভিনয় করেছিলেন। সেই নাটকটির নাম ছিল ‘চারমূর্তির গোয়েন্দাগিরি’। তারপরই আসে ‘অমরসঙ্গী’। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করেছিল। চলেছিল টানা ৭৫ সপ্তাহ।
৬) একটা সময় চুটিয়ে বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ। শহরের তুলনায় শহরতলি ও গ্রামে বেশি চলেছে সেসব ছবি। তারপর প্রসেনজিৎকে অন্যভাবে চিনতে শুরু করেন শহরের দর্শক। গৌতম ঘোষের ‘মনের মানুষ’-এ লালন ফকির করার সময় নিজেকে একটি ঘরে বন্ধ করে রাখতেন প্রসেনজিৎ। চরিত্রে ঢোকার জন্য মাটিতে ঘুমাতেন। নিরামিষ আহার করতেন।
৭) অভিনয়ের পাশাপাশি দারুণ ড্রাম বাজান তিনি। ১২ বছর বয়সে ‘তুফান মেলোডি’ নামের একটি ব্যান্ডের সদস্য ছিলেন প্রসেনজিৎ। ঘোড়া চালানোয় তিনি ছিলেন সিদ্ধহস্ত।
৮) এক্সারসাইজ় করতে ভালোবাসেন। স্কটল্যান্ড তার সবচেয়ে প্রিয় বেড়াতে যাওয়ার জায়গা। খাওয়া-দাওয়ার ব্যাপারে খুবই যত্নবান তিনি। কিন্তু প্রতিবছর দুর্গাপূজার সময় ভোগ খেতে ভোলেন না।
সূত্র: টিভিনাইনবাংলা




































