প্রকাশ্যে এলো অন্তঃসত্ত্বা শখের ছবি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৭:৩৮ পিএম
প্রকাশ্যে এলো অন্তঃসত্ত্বা শখের ছবি

গেল বছর খবরে উঠে আসে, বিয়ে করে সংসারী হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শখ।  

কয়েকদিন আগেই এ অভিনেত্রী জানান নতুন খবর। সেটি হচ্ছে- মা হতে যাচ্ছেন তিনি।

এরইমধ্যে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শখের সাধের অনুষ্ঠান হয়ে গেছে।  

এবার প্রকাশ্যে এলো শখের বেবি বাম্পসহ সেই অনুষ্ঠানের ছবি। যেখানে মাতৃত্বকালীন সময়ের ছাপ দেখা গেল তার মধ্যে। তার শারিরীক গঠনেও বেশ পরিবর্তন লক্ষ করা গেছে।  

ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছে শখ। পাশাপাশি তার অনাগত সন্তানের জন্য শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।  

কয়েকদিন আগে মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন শখ। সেসময় শখ বলেন, “এটা আমার জীবনের সেরা মুহূর্ত। আমার দিন কেটে যায় অনাগত নতুন মানুষের কথা ভাবতে ভাবতে। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে। আমি সময়টাকে উপভোগ করছি।”

এ সময় ভক্তদের উদ্দেশ্যে এ অভিনেত্রী বলেন, “আমরা দুটি মানুষ খুব ভালো আছি। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন।”

এর আগে ২০২০ সালের ১২ মে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন শখ। তার স্বামীর নাম রহমান জন, পেশায় ব্যবসায়ী। তার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝে মধ্যে রাজধানীর উত্তরায়ও বাবার বাসাতেও থাকেন।

২০১১ সালে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে প্রেম শুরু হয় শখের। চার বছর প্রেমের পরে ২০১৫ সালের গোপনে বিয়ে করেন তারা। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যেই ভেঙে যায় সেই সংসার। 

এরপর থেকেই মিডিয়া থেকে দূরে সরে দ্বিতীয় বিয়ে করে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী।

Link copied!