দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পাত্র রাকিব সরকার। তিনি ব্যবসা করেন। পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িত। ১৩ সেপ্টেম্বর ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
যদিও কয়েক দিন আগেই মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে রেখেছিলেন, ওই দিন সারপ্রাইজ দেবেন। তখনই নেটাগরিকরা ধারণা করে নিয়েছিলেন, দ্বিতীয় বিয়ের খবরটা জানাবেন তিনি। সেটাই হলো। কিন্তু ১৩ তারিখ কেন? প্রশ্ন জানে সবার।
মূলত, ১৩ সেপ্টেম্বর ছিল রাকিব সরকারের জন্মদিন। এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতেই এদিন বিয়ের আয়োজন করা হয়। রাকিবের জন্মদিনে বিয়ে করে মাহি নিজেকে স্ত্রী হিসেবে উপহার দিয়েছেন তাকে।
এদিকে এদিন নিজের ফেসবুকেও স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানান ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা। জন্মদিনে পালনের বিশেষ ছবিও প্রকাশ করেন সেই পোস্টে।
মাহি লেখেন, “হ্যাপি বার্থ ডে টু ইউ বয়।’ সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে মাহি আরও যোগ করেন, “সারা জীবন আমার এভাবেই যত্ন নিবা কিন্তু। আমি পারতাম না।”
এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। চলতি বছরের মে মাসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন মাহি।




































