বাংলাদেশের অভিনয় শিল্পীদের মধ্যে চঞ্চল চৌধুরীর উচ্চতা অন্য পর্যায়ে। থিয়েটারে মজবুত ভিত্তির অধিকারী এ শিল্পী যেকোনো চরিত্রের সঙ্গে মানিয়ে যান সহজে। অভিনয়ের পাশাপাশি তার গানের কণ্ঠও অসাধারণ। বিজ্ঞাপন, চলচ্চিত্র, ছোট পর্দা সব মাধ্যমে কাজ করে অভিনয়কে পেশা হিসেবে নিয়ে কঠিন কাজে সক্ষম হয়েছেন চঞ্চল। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাভাষী বহু জনপদে প্রিয় অভিনেতা এখন তিনি।
বাংলাদেশ ক্রিকেটের শক্তিমান এক চরিত্রের নাম মাশরাফী বিন মোর্তজা। এখন জাতীয় দলে না খেললেও পুরো ক্রিকেট মহলে তার প্রভাব অস্বীকার করা যায় না। তাকে বলা যায়, বাংলাদেশ ক্রিকেটের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’।
সম্প্রতি দেশের দুই আলাদা আঙিনার দুই তারকা চঞ্চল চৌধুরী ও মাশরাফীর দেখা হয়ে গেছে বিমানবন্দরে। এ নিয়েই ফেসবুকে পোস্ট দিয়েছেন চঞ্চল চৌধুরী। তাতে লিখেছেন—
‘এইতো সেদিন এয়ারপোর্টে হঠাৎ দেখা,
‘ভাই আমার’ বলে জড়িয়ে ধরা…
অনেক বেশী আপন করে নেয় এই মানুষটা ...
এই তো আমাদের ক্যাপটেন ম্যাশ…
মাশরাফী বিন মোর্তজা”



































