পর্নো-কাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর নানা ঝামেলার মুখোমুখি হয়েছেন শিল্পা শেঠি। পেশাগত কাজেও নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। কেউ কেউ তো শিল্পাকে দায়ী করেছেন। সবকিছু মিলিয়ে তার নাজেহাল অবস্থা।
এদিকে কিছুদিন হলো জামিন পেয়েছেন রাজ কুন্দ্রা। তবে স্বামীর সঙ্গে আর সংসার করতে চাইছেন না শিল্পা। সন্তানদের নিয়ে স্বামীর ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
২০০৯ সালে রাজ কুন্দ্রারকে বিয়ে করেছিলেন শিল্পা। ২০১২ সালের ২১ মে মাসে তাদের প্রথম সন্তান বিহানের জন্ম হয়। ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান সামিশার জন্ম হয়। দ্বিতীয়বার সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন শিল্পা। স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই ছিলেন ‘বাজিগর’ নায়িকা।
এই অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে স্বামীর সম্পত্তির একটি টাকাও নেবেন না শিল্পা। নিজের আয়ে সন্তানদের মানুষ করবেন তিনি। এদিকে টুইটারে শিল্পা শেঠিকে দিদি বলে সম্বোধন করে ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন শার্লিন চোপড়া।





































