সুইমিং পুলে উষ্ণতা ছড়াচ্ছেন সুহানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০১:৫২ পিএম
সুইমিং পুলে উষ্ণতা ছড়াচ্ছেন সুহানা

বলিউডে অভিষেক হয়নি শাহরুখকন্যা সুহানা খানের। কিন্তু তাকে কী? নিয়মিত নেট দুনিয়ায় ঝড় তুলছেন তিনি। ছোটবেলা থেকে সুহানা দেখতে বাবার মতো হলেও যৌবনে পা দিতেই চেহারায় এসেছে পরিবর্তন। ক্রমেই লাস্যময়ী হয়ে উঠছেন তিনি। চোখে-মুখে সৌন্দর্য ফুটে উঠছে তার। 

ইনস্টাগ্রামে নিয়মিত বোল্ড লুকের ছবি পোস্ট করেন সুহানা। ফটোশুট কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা; সবরকম ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলো দেখে নেটিজেনরা রীতিমতো প্রশংসার ভাসান তাকে। 

সুইমিং পুলের ধারে বসে হাতে একটি সফট ড্রিঙ্কের ক‍্যান নিয়ে পোজ দিয়েছেন সুহানা। সাদা ট‍্যাঙ্ক টপ, ডেনিম হটপ‍্যান্ট, মানানসই মেকআপ ও খোলা চুলে বাস্তবিকই অপূর্ব দেখাচ্ছে তাকে। ক‍্যাপশনে সুহানা লিখেছেন, “মনে করো এটা পেপসি আর আমি সিন্ডি ক্রফোর্ড।” জানিয়ে রাখি সিন্ডি ক্রফোর্ড হলেন একজন প্রখ‍্যাত মার্কিনি মডেল।

সুহানার পোস্টে সবথেকে বেশি নজর কেড়েছে বাবা শাহরুখের মন্তব্য। মেয়ের রূপে মুগ্ধ তিনিও। তার মন্তব‍্যেই তা স্পষ্ট। মজা করে তিনি লিখেছেন, “আমি কি এটা ভাবতে পারি এটা তুমিই আর কোলাটা প্রাসঙ্গিক এবং তা সত্ত্বেও ছবিটার প্রশংসা করতে পারি?” 

কিং খানের এই কমেন্টটিতেই এখনো পর্যন্ত লাইক পড়েছে সাড়ে সাত হাজারের বেশি। মন্তব্যে সুহানার প্রশংসা করেছেন শানায়া কাপুর, মাহিপ কাপুর, সীমা খান, ভাবনা পাণ্ডে, আলিয়া ছিব্বাসহ আরো অনেকেই। মেয়েকে ছবিগুলি তুলে দিয়েছেন মা গৌরি খান। নিজের ইনস্টা হ‍্যান্ডেলেও কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানেও লাইকের সংখ‍্যা ছাড়িয়েছে দুই লাখ।

Link copied!