ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ১২:০৪ পিএম
 ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমী বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগামী ১০ অক্টোবর নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেবেন তিনি।

এবারই প্রথম ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যাবে তাকে। যুক্তরাষ্ট্র থেকে মৌসুমী বলেছেন, ‘ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপভোগ করার ইচ্ছা আছে। আয়োজকরা আমাকে নিয়ে কী পরিকল্পনা করছেন জানি না, কোনো বিশেষ সারপ্রাইজ হয়তো থাকবে।’

এদিকে চলতি সপ্তাহে আমেরিকা প্রেস ক্লাবের দেড় যুগ পূর্তি অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পেয়েছেন মৌসুমী। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সাংবাদিকরা সবসময়ই আমার কাছের মানুষ।

সাংবাদিকদের অনুষ্ঠানে যেতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। তাদের ভালোবাসায়, তাদের লেখনীতে সবসময় ভালোবাসার প্রকাশ পেয়েছি। তাদের সহযোগিতা পেয়েছি, সেজন্যই হয়তো এতদূর আসতে পেরেছি।’

Link copied!