মায়েদের শরীর নিয়ে কটূক্তিতে ক্ষিপ্ত পরিণীতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৯:৫৬ পিএম
মায়েদের শরীর নিয়ে কটূক্তিতে ক্ষিপ্ত পরিণীতি

সন্তান জন্মদানের পর প্রথমবার ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন ক্যাটরিনা কাইফ। এ নিয়ে বলিউড বেশ সরগরম। সালমান খানসহ অনেকেই এর প্রতিবাদ করেছেন।

এবার তালিকায় নাম লেখালেন পরিণীতি চোপড়া। মায়েদের শরীর নিয়ে কটূক্তিতে ক্ষিপ্ত হয়ে এই বলিউড তারকা বলেছেন, ৯ মাস ধরে সন্তান গর্ভে ধারণ করার সময়ে শরীরে বিভিন্ন পরিবর্তন আসা স্বাভাবিক।

সন্তান জন্ম দেওয়ার পর কোনো নারীর শরীরে দাগ দেখা গেলে সেগুলোকে লজ্জার বিষয় নয়; বরং মাতৃত্বের চিহ্ন হিসেবে দেখা উচিত।

তাই যারা নারীর শরীর নিয়ে মন্তব্য করে সময় ও মানসিক শান্তি নষ্টের চেষ্টা করেন, তাদের ধিক্কার জানিয়েছেন তিনি।       

Link copied!