হানিমুনে অভিনেত্রী নীলাঞ্জনা নীলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০২:১১ এএম
হানিমুনে অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

অভিনেত্রী নীলাঞ্জনা নীলা বিয়ের পর স্বামী কাউসার মাহমুদ (সায়ান)কে নিয়ে হানিমুনে শ্রীলঙ্কা ও মালদ্বীপে সময় কাটাচ্ছেন । ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি ফেসবুক হ্যান্ডেলে প্রকাশ করেছেন।

সম্প্রতি ফেসবুকে একাধিক ছবি পোস্ট করে হানিমুনের অভিজ্ঞতা তুলে ধরেন নীলা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, এই ভ্রমণ নিয়ে অনুভূতি প্রকাশের ভাষা এখনও খুঁজে পাচ্ছি না। আমাদের হানিমুন সফরটি জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতায় পরিণত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সমুদ্র, পাহাড়, বৃষ্টি, কুয়াশা, দীর্ঘ পথযাত্রা, নিরিবিলি মুহূর্ত আর হাসি-আনন্দে ভরা সময়, শ্রীলঙ্কা যেন একসঙ্গে সবকিছুই উপহার দিয়েছে। দেশে ফিরে এলেও মন পড়ে আছে সেখানেই। শিগগিরই আরও স্মৃতি সবার সঙ্গে ভাগ করে নেবেন বলেও জানান তিনি।
আরও পড়ুন

গত ৬ ফেব্রুয়ারি, ঈদের দিন পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন নীলাঞ্জনা নীলা ও কাউসার মাহমুদ। ঈদের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন অভিনেত্রী।

সেসময় তিনি জানান, দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

লাক্স তারকা নীলাঞ্জনা নীলার চলচ্চিত্রে অভিষেক হয় ‘গহীন বালুচর’ সিনেমার মাধ্যমে। ছবিটি পরিচালনা করেন বদরুল আনাম সৌদ। এরপর সাত বছর বিরতির পর ২০২৪ সালে একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় ফেরেন তিনি। এছাড়াও নিয়মিত ভাবে টেলিভিশন ও ইউটিউব নাটকে তিনি অভিনয় করছেন।
 

Link copied!