দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৬৬১ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য বলছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৬৬ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এসময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১১ শিশুর।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম উপসর্গে ৫৬৮ শিশু মারা গেছে। এসময়ে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৮ হাজার ৮৯৫ শিশুর। এসময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩ হাজার ২৭৭ জন শিশু। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৬৯ হাজার ৬৮৮ শিশু।




































