ঈদে আসছে যাযাবর পলাশ ও ইবনাত সালমা‍‍`র "কালা জাদু"


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:১২ পিএম
ঈদে আসছে যাযাবর পলাশ ও ইবনাত সালমা‍‍`র

প্রথমবারের মতো একসাথে গান গাইলেন এই প্রজন্মের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী যাযাবর পলাশ ও ইবনাত সালমা। যাযাবর পলাশের নিজের কথা ও সুরে নতুন এই গানের শিরোনাম রাখা হয়েছে "কালা জাদু"। ইতোমধ্যেই গানটির ভয়েজ রেকর্ডের কাজ শেষ হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ। "কালা জাদু" গানটি মূলত একদম ধামাকাদার আইটেম ঘরানার একটি গান। যা আসছে ঈদকে সামনে রেখে তৈরী করা হয়েছে। স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গ্লোবাল প্লাস এর ব্যানারে আসছে ঈদুল ফিতর উপলক্ষে "কালা জাদু" গানটি প্রকাশ হবে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে যে,  জনপ্রিয় ভিডিও নির্মাতা পাভেল মাহমুদ জয় এর পরিচালনায় নতুন এই গানের বিগ বাজেটের একটি মিউজিক ভিডিও নির্মিত হবে। আসছে মার্চ মাসের ৮ তারিখে ঢাকা পূর্বাচলের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যধারণ এর কাজ সম্পন্ন হবে। এতে মডেল হিসেবে থাকছেন আল নূর এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ডিম্পল আহমেদ। কোরিগ্রাফিতে থাকছেন রোহান বিল্লাল। আসন্ন এই গানটিকে নিজের ড্রীম প্রজেক্ট হিসেবেই দেখছেন গায়ক যাযাবর পলাশ। জানালেন, গানটাকে নিয়ে আ্মার অনেক স্বপ্ন। সেভাবে কাজও এগিয়ে যাচ্ছে। বাকিটা আল্লাহ ভরসা। আশাকরি ভাল কিছুই হবে।

Link copied!