শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে ‘অশিক্ষকসুলভ আচরণ’, ‘নৈতিক স্খলনজনিত অপরাধের’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে; ভিন্ন অভিযোগে একই ব্যবস্থা নেওয়া হয়েছে আরও দুই শিক্ষকের বিরুদ্ধে।
বাকি দুই শিক্ষক হলেন- নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম এবং অধ্যাপক আফরোজা শেলী।
এছাড়া চারজন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়ার তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।



























