রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা নারী ভর্তিচ্ছু ও অবিভাবকদের আবাসিক হলে থাকার ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম।
সুলতান-উল-ইসলাম বলেন, “আমাদের হলগুলোতে সংস্কার কাজ চলমান। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আমরা হলগুলো পরিদর্শন করেছি। মেয়েদের আবাসিক হলগুলোর কমন স্পেসগুলোতে আমরা নারী ভর্তিচ্ছু ও অবিভাবকদের থাকার ব্যবস্থা করব। এ লক্ষ্যে আমরা হলগুলো পরিচ্ছন্নকরণের উদ্যোগ নিয়েছি। আশা করছি ৩ অক্টোবর থেকেই আমরা মেয়েদের হলগুলোতে নারী ভর্তিচ্ছুদের স্বাগত জানাব।”
রাবিতে ৪, ৫ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ১ লাখ ২৮ হাজার শিক্ষার্থী। এসময় পরীক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থাকবেন আরও ৮০ হাজার অভিভাবক।







































