রামেকে করোনার উপসর্গে আবারও মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৮:৪৩ এএম
রামেকে করোনার উপসর্গে আবারও মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) থেকে বুধবার (৩ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃত দুজনই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে নওগাঁর ১ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ১ জন রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই নিয়ে শুধু নভেম্বর মাসের ৩ তারিখ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ জন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭ জন। এই নিয়ে ১০৪ বেডের বিপরীতে হাসপাতালে মোট ভর্তি রোগী আছেন ৪৬ জন।

হাসপাতালের দেওয়া তথ্যমতে, রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ০২.২৬ শতাংশ।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭৩। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২।

Link copied!