কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ১০:১৭ এএম
কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি আশরাফ হোসেনের (৫০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়। আশরাফ বন্দর উপজেলার সালেনগর এলাকার মৃত মুসা মিয়ার ছেলে।

কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম জানান, ১৪ অক্টোবর বন্দর থানার একটি মাদক মামলায় আদালত আশরাফ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিন। এর পর থেকেই তিনি কারাগারে ছিলেন। রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহ রফিকুল ইসলাম আরও জানান, মৃত আশরাফ হোসেন মাদকাসক্ত ছিলেন। তার শ্বাসকষ্টের রোগও ছিল।

মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান শাহ রফিকুল ইসলাম।

Link copied!