পূজামণ্ডপের কাছে হনুমানের মূর্তির কোলে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় গ্রেপ্তার ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে কুমিল্লায় নেওয়া হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে ইকবালকে বহনকারী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মাইক্রোবাসটি জেলা পুলিশ লাইনসে ঢোকে। জেলা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ইকবালকে জিজ্ঞাসাবাদ করবে।
জানা যায়, আজ ভোরে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহানের নেতৃত্বে একদল পুলিশ ইকবাল হোসেনকে নিয়ে কক্সবাজার থেকে কুমিল্লার পথে রওনা দেয়।
এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে কক্সবাজারের পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।





































