ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পুরাতন মুহুরীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২২ অক্টোবর) ভোরে আসবাববোঝাই পিকআপ সড়কের পাশে থাকা গাছকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ফেনীর ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই গাড়ির চালকসহ দুইজন যাত্রী মারা যান। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার খালে আলমপুর গ্রামের ওয়ারেশ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (২৭), গোপালগঞ্জ সদর উপজেলার পাড়চন্দ্র দিঘলিয়া গ্রামের গুনজর আলীর ছেলে মো. সুজন শেখ (২৭) এবং মাদারীপুর সদর উপজেলার থানার চরগোবিন্দপুর গ্রামের আবুল মজিদ মজুমদারের ছেলে মো. শামী।



































