অস্ত্র ও মাদক উদ্ধার


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৬:৩৭ পিএম
অস্ত্র ও মাদক উদ্ধার

যশোরের শার্শা সীমান্ত থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৮ অক্টোবর) ভোরে শার্শা সীমান্তের গোগা মাঠে অভিযান পরিচালনা করা হয়। তবে কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

২১ বিজিবির গোগা ক্যাম্পের সুবেদার সালে আহম্মেদ জানান, তাদের কাছে গোপন খবর আসে পাচারকারীরা সীমান্ত পথে অস্ত্র, গুলি ও মাদক নিয়ে দেশে প্রবেশ করবে। এমন খবরে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। এক পর্যায়ে সন্দেহভাজন এক যুবক ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত যুবক একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের মধ্য থেকে পিস্তল, দুই রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র গুলি ম্যাগজিন ও ফেন্সিডিল শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Link copied!