ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে গোপালগঞ্জে শুরু দুর্গাপূজা


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০১:২৬ পিএম
ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে গোপালগঞ্জে শুরু দুর্গাপূজা

দেবী বোধন ও মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 

সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টায় জেলার ১ হাজার ২২৮টি মণ্ডপে একযোগে শুরু হয় দুর্গাপূজা। বেলতলায় পুরোহিতের মন্ত্রের উচ্চারণে প্রত্যেকটি মন্দিরে সৃষ্টি হয় ধর্মীয় আবহ। উলুধ্বনি ও শঙ্খ ধ্বনি এবং ঢাকের বাজনায় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। এ সময় ভক্তরা ফল, মিষ্টি ও বিভিন্ন উপকরণ দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেবী দুর্গাকে নিবেদন করেন। পরে দেবী দুর্গার আশীর্বাদ নেন ভক্তরা। 

এ বছর সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজার রেখে আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজক ও প্রশাসন। পূজাকে আনন্দ মুখর করে তুলতে মন্দির ও সড়কগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। 

মঙ্গলবার মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ অক্টোবর (শুক্রবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির এই শারদোৎসব।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!