পটুয়াখালীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত শতাধিক দোকানপাট ভস্মীভূত হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগের উপপরিচালক এ বি এম মোন্তাজ উদ্দিন আহমেদ জানান, আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মার্কেটের উত্তর-পূর্ব দিক থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা।
এদিকে আগুন লাগার পর ঘটনাস্থলে ছুটে আসেন নিউমার্কেটের সব ব্যবসায়ী। দোকান থেকে মালপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন, অন্তত শতাধিক দোকনপাট ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।



































