স্বামীর গরম তেলে দগ্ধ গৃহবধূ স্বর্ণা বেগম (৩৫) অবশেষে মারা গেছেন।
রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ দিন পর বুধবার (৬ অক্টোবর) ভেরে তিনি মারা যান।
স্বর্ণা বেগম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকার সেজনু মিয়ার (৪০) স্ত্রী।
স্বর্ণা বেগমের মা শিরিনা বেগম অভিযাগ করেন, বিয়ের পর থেকেই স্বর্ণাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল জামাই সেজনু। স্বর্ণা বাধ্য হয়ে সাভারের জিরানী এলাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি নেয়। ঠিকানা সংগ্রহ করে সেজনু গত ২৪ সেপ্টেম্বর সেখানেও যায়। রাতে ঘুমন্ত অবস্থায় সে স্ত্রীর শরীরে গরম তেল ঢেলে দেয়। রাতেই তাকে বাড়িতে এনে পরদিন সকালে হাসপাতালে রেখে স্বামী পালিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা বার্ন সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে মারা যায় স্বর্ণা।
তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ জানান, ঘাতক স্বামীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার পর থেকেই সে পলাতক।




































