সাপের কামড়ে শিশুর মৃত্যু


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ১১:১৩ এএম
সাপের কামড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে শাহারুল ইসলাম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোর) রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর নাম শাহারুল ইসলাম। সে উপজেলার ভগিরথপুর গ্রামের আব্দুল মকিমের ছেলে ও চতুর্থ শ্রেণির ছাত্র।

শিশুটির বাবা আব্দুল মকিম জানান, রাতে ঘুমানো অবস্থায় হঠাৎ ছটফট করতে থাকে শাহারুল। পরে রাত ১২টার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, “শিশুটির পরিবারের কথা অনুযায়ী বুঝতে পারি তাকে সাপে কামড় দিয়েছিল। হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছে শিশুটি।”

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Link copied!