• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

গাছের গোড়ায় কোপ দিতেই বিস্ফোরণ, নারীসহ আহত ৩


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৪:০৬ পিএম
গাছের গোড়ায় কোপ দিতেই বিস্ফোরণ, নারীসহ আহত ৩

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গাছ কাটতে গিয়ে বিস্ফোরণে নারীসহ তিনজন আহত হয়েছেন। 

রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকা পোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা কাদেরের স্ত্রী আলেয়া (৩৪), বাকসাডাঙ্গির আবদার (৪৫) ও খাটিয়াপাড়ার জলিল মণ্ডলের ছেলে জিন্নাত (৩৫)।

নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, “ওই গ্রামের সদর আলী সরদারের বাড়ির পুকুর পাড়ের মেহগনি গাছ কাটার সময় গোড়ার দিকে কোপ দিলে একটি বিস্ফোরণ হয়। এ সময় গাছ কাটায় নিয়োজিত দুইজন এবং তাদের পানি খাওয়াতে আসা এক নারী আহত হয়েছেন। গাছের নিচে জিআই পাইপ দেখা গেছে। শুনেছি কোপ লাগার পরই সেটি বিস্ফোরণ হয়। হয়তো পাইপে বিস্ফোরক কোনো বস্তু ছিল।”

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, “গাছ কাটার সময় বোমা জাতীয় কোনো বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

ওসি তারিকুজ্জামান আরও বলেন, “আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

Link copied!