• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

কাভার্ড ভ্যান ট্রাক বাসের মধ্যে সংঘর্ষ, নিহত ৩


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৪:০১ পিএম
কাভার্ড ভ্যান ট্রাক বাসের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে কাভার্ড ভ্যান, ট্রাক, বাসের ত্রিমুখী সংঘ‌র্ষে তিনজন মারা গেছেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে উপ‌জেলার পাথাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘ‌টে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে এক এবং হাসপাতালে দুইজন মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ছে আরও দুজন। তা‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। 

দুর্ঘটনার ফ‌লে মহাসড়‌কের দুই পা‌শে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে, থেমে থেমে যান চলাচল করছে। 

এলেঙ্গা ফায়ার সা‌র্ভিস স্টেশ‌নের অ‌ফিসার মো. রা‌সেল জানান, মহাসড়‌কের পাথাইলকান্দি এলাক‌ায় উত্তরবঙ্গ থে‌কে জামালপুরগামী বা‌সটির পেছন থেকে ঢাকামুখী কাভার্ড ভ্যান ধাক্কা দিলে অপর দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এ ঘটনার পরপরই ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা উদ্ধার অভিযান শুরু ক‌রে। এ সময় ঘটনাস্থল থে‌কে একজ‌নের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। গুরুতর আহত তিনজন‌কে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে দুজনের মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নবীন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Link copied!