সিলেট বিভাগে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০২:১৬ পিএম
সিলেট বিভাগে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া তিনজনই সিলেট জেলার বাসিন্দা। এ েনিয়ে বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১৫১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৬০, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৭ এবং মৌলভীবাজারে ৭২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮১৮টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ৪ দশমিক ১৬ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে আছে সিলেট জেলায় শনাক্তের হার ৩ দশমিক ৫৩ শতাংশ, সুনামগঞ্জে ২ শতাংশ, হবিগঞ্জে ৩ দশমিক ৭৫ শতাংশ এবং মৌলভীবাজারে ১২ দশমিক ৩১ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ৩৪ জনের মধ্যে ২২ জন সিলেটের বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ৩ এবং মৌলভীবাজারের ৮ জন। 

এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৫৪ হাজার ৪১১। এদের মধ্যে সিলেটে সর্বোচ্চ ৩৩ হাজার ৪৯৮, সুনামগঞ্জে ৬ হাজার ২২৯, হবিগঞ্জে ৬ হাজার ৬১৪ ও মৌলভীবাজারে ৮ হাজার ৭০ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলার হাসপাতালে ১০ এবং মৌলভীবাজারের হাসপাতালে ২ জন ভর্তি আছেন। 

এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৯৯ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৮৯, সুনামগঞ্জের হাসপাতালে ৭ ও মৌলভীবাজারের হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৩৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১২ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ২৩ জন এবং মৌলভীবাজার জেলার ৯৯ জন রয়েছেন। 

বিভাগে এ পর্যন্ত ৪৭ হাজার ৮৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ হাজার ১৮৫, সুনামগঞ্জে ৫ হাজার ৯৮৬, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৬২৭ ও মৌলভীবাজারে ৭ হাজার ৫০ জন সুস্থ হয়েছেন।

এর আগে বুধবার ২ জনের মৃত্যু ও ৩৯ জনের করোনা শনাক্ত হওয়ার খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
 

Link copied!