হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০১:৪২ পিএম
হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২।

আটক মাদক ব্যবসায়ীর নাম আব্দুস সালাম (৩২)। তার কাছ থেকে ২০৬ গ্রাম হেরোইন পাওয়া যায়।

র‌্যাব-১২-এর অ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, মাদক ব্যবসায়ী আব্দুস সালাম দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মহিষলুটি বাজারের এসএস ফল ভান্ডারের সামনে থেকে ২০৬ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। 

Link copied!