• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

মমেকে করোনার উপসর্গে আরও ৩ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ১২:১০ পিএম
মমেকে করোনার উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনার উপসর্গ নিয়ে নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার আনোয়ারা বেগম (৫০), সুকুর আলী (৬০) ও ফজলুল হক (৫৮)।

মহিউদ্দিন খান মুন বলেন, “আইসিইউতে ১৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১১০ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি ২২ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।”

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩১১ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা শনাক্ত হয়েছেন।”

Link copied!