টঙ্গীতে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০১:০৪ পিএম
টঙ্গীতে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, “টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জেনেছি।”

Link copied!