ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (২০ সেপ্টেম্বর) র্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটক আসামি হলেন- রুমা আক্তার (২৮), মোঃ শাকিল (৪৫), মোহাম্মদ আলী (৩০) ও সোহেল মুন্সী (৩৯)।
র্যাব সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া জুট মিল এলাকায় ও হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে ১৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেশাদার মাদক ব্যবসায়ী বলে তারা স্বীকার করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।



































