কক্সবাজারের রামুতে ১ লাখ ২৫ হাজার ইয়াবাসহ সিএনজি অটোরিকশার এক চালককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার কক্সবাজার টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে ইয়াবাগুলো আটক করা হয়।
আটক অটোরিকশা চালক হলেন তোফায়েল (১৯)। তিনি রামুর চাকমারকুল ইউনিয়নের ডিংগাপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে।
বিজিবি সূত্র জানায়, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় প্রচুর পরিমাণ ইয়াবা পাচারের একটি গোপন তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করে বিজিবি।
বেলা সাড়ে ১১টায় একটি সিএনজি অটোরিকশাকে থামানো সংকেত দেয়। ওই গাড়ির যাত্রী সিটের মধ্যে বিশেষ চেম্বারে লুকানো অবস্থায় ১ লাখ ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক বলেন, চালক ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করেছেন। ইয়াবাগুলো কক্সবাজার সদর উপজেলার পূর্ব খরুলিয়া গ্রামের কালামিয়ার ছেলে মো. বাদশা মিয়ার বলে চালক জানিয়েছেন। তিনি টাকার বিনিময়ে ইয়াবা পরিবহন করেন। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক চালককে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

































