• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

বিভিন্ন মামলার ৩০ আসামি গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৫:২২ পিএম
বিভিন্ন মামলার ৩০ আসামি গ্রেপ্তার

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৩০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম। আসামিদের দুপুরে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।  

বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানানো হয়েছে, ভাঙ্গার বিকাশ প্রতারক চক্রের দুই, বোয়ালমারীর ছয়, সালথার দুই, আলফাডাঙ্গার এক, সদরপুরে দুই, মধুখালীতে পাঁচ, জেলা গোয়েন্দা পুলিশের এক ও নগরকান্দা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

Link copied!