পিকআপের ধাক্কায় স্কুলের প্রধান শিক্ষক নিহত


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৯:০৮ এএম
পিকআপের ধাক্কায় স্কুলের প্রধান শিক্ষক নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় পিকআপের ধাক্কায় স্কুলশিক্ষক ইব্রাহীম খলিল (৫৮) দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম টোকরা ভাসা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা  ইউনিয়নের অমর খানা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ইব্রাহিম খলিল  বিদ্যালয় থেকে মোটরসাইকেলে করে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। পথে তেপুকুরিয়া এলাকায় ডিমবোঝাই একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। রাস্তার পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!