• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

সিলেট বিভাগে মৃত্যু ১৩০০ ছাড়াল


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৪:৪৩ পিএম
সিলেট বিভাগে মৃত্যু ১৩০০ ছাড়াল

সিলেট বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০২।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৩ জনের। এ নিয়ে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা হলো ৫৪ হাজার ৪২। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৩ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এই ৫৩ জনের মধ্যে ২২ সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৯, হবিগঞ্জের ১১ এবং মৌলভীবাজারে ১১ জন রয়েছেন।

বিভাগে করোনাভাইরাস শনাক্ত হওয়া মোট ৫৪ হাজার ৪২ জনের মধ্যে সিলেটে ৩৩ হাজার ২৭৫, সুনামগঞ্জে ৬ হাজার ২০৯, হবিগঞ্জে ৬ হাজার ৫৮৫ এবং মৌলভীবাজারে ৭ হাজার ৯৭৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় এ বিভাগে মারা যাওয়া ২ জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৪১, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৭ এবং মৌলভীবাজারে ৭২ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৫৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১০০ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ১৫ ও মৌলভীবাজারের ৩৮ জন বাসিন্দা।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটে ২১১, সুনামগঞ্জের ৯, হবিগঞ্জে ৭ ও মৌলভীবাজারের হাসপাতালে ৭ জন ভর্তি আছেন।

Link copied!