• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ১০:০১ পিএম
জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের জনতা জুট মিলের ৩নং ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

মিলের ডিজিএম সাইফুল আলম জানান, বেলা সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মিলের ৩নং ইউনিটের গ্যাট্রিজ মেশিন গরম হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ সময় মিলের ওই ইউনিটে শ্রমিকরা কাজ করছিলেন। আগুন লাগার পরে সকলেই বেড়িয়ে আসতে পেরেছেন।

মিলের এই কর্মকর্তা দাবি করে বলেন, মিলের গুদামে আনুমানিক ৫০ হাজার মণ পাট ছিল।

আগুন লাগার বিষয়ে বোয়ালমারীর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুর সাত্তার মোল্লা জানান, আগুনের খবর পাওয়া মাত্র দ্রুত সেখানে দমকল বাহিনীর সদস্যরা ছুটে যায়। পরে আশেপাশের উপজেলা থেকে মোট ছয়টি ইউনিট এক যোগে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছে। 
 

Link copied!