বাসচাপায় ভূমি সহকারী কর্মকর্তাসহ নিহত ২


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ১২:৫৬ পিএম
বাসচাপায় ভূমি সহকারী কর্মকর্তাসহ নিহত ২

দিনাজপুরে বাসচাপায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলার ১ নম্বর এলুয়াড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবুল হোসেন (৫৫)। তিনি জেলা শহরের রামনগর এলাকার আখিলউদ্দীনের ছেলে। অন্যজন হলেন তারই ভাগিনা ও একই এলাকার মাসুমের ছেলে সোহান (২৪)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাবুল ও সোহান তাদের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ফুলবাড়ীর এলুয়াড়ি ইউনিয়নের উদ্দেশ্য রওনা দেন। পথে চুনিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এনামুল হক।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!