জামায়াতের ২৩ নেতাকর্মী আটক


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৩:৫৩ পিএম
জামায়াতের ২৩ নেতাকর্মী আটক

যশোরের বেনাপোল থেকে জামায়াত ইসলামের ২৩ নেতাকর্মী আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫টি ককটেল জব্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। 

Link copied!