বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ১২:৫৭ পিএম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রাম জেলার ফটিকছড়ির দাঁতমারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র মোহাম্মদ ইমরান হোসেনের  (১৭) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমরান দাঁতমারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের (সাপমারা) আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, ইমরান স্থানীয় শান্তিরহাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। স্কুল বন্ধ থাকায় ও পারিবারিক অর্থসংকটের কারণে সে এলাকার শফি নামক এক ব্যক্তির মুরগির খামারে চাকরি নেয়। শুক্রবার রাতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য বলেন, “মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Link copied!