কাপড়ের দোকানে আগুন


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ১২:০৬ পিএম
কাপড়ের দোকানে আগুন

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ম‌জিদ সরণি রোডের র‌হিম প্লাজায় অব‌স্থিত কাপড়ের দোকান (শোরুম) আ‌র্টিস্ট ফ‌্যাশনে আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্প‌তিবার (২ সেপ্টেম্বর)  সকাল সোয়া ৭টার দিকে আগুনের  ঘটনা ঘটে। সকাল সা‌ড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, খবর পেয়ে খুলনা সদর স্টেশনের ৪টি ইউনিট সেখানে পৌঁছায়। এ টিমের নেতৃত্বে ছিলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন।

আ‌র্টিস্ট ফ‌্যাশনের ম‌্যা‌নেজার মো. সাইফুল ইসলাম জানান, বুধবার (১ সেপ্টেম্বর) রাতে দোকান বন্ধ ক‌রা হয়। সকাল পৌনে ৮টায় তাকে ফোন ক‌রে জানানো হয় দোকা‌নে আগুন লে‌গে‌ছে।

সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়েই দোকানে আসি। এসে দেখি সব‌কিছু পুড়ে  ছাই হয়ে গেছে। মার্কেটের নিরাপত্তারক্ষীর কাছে দোকান বুঝিয়ে দিয়ে বাড়ি গিয়েছি। কিন্তু সকাল থে‌কে নিরাপত্তাকর্মীকেও খুঁ‌জে পাওয়া যা‌চ্ছে না।”

সাইফুল ইসলাম দাবি করেন, আগুনে তার দোকানে থাকা টাকাসহ প্রায় কো‌টি টাকার মালামাল পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে।

এদিকে আগুন লাগার পর সোনাডাঙ্গা থানা-পু‌লিশ আশপা‌শের এলাকায় চলাচ‌লের রাস্তা বন্ধ ক‌রে দেওয়া। একই সঙ্গে বিদ‌্যু‌তের সং‌যোগও বি‌ছিন্ন ক‌রে দেওয়া হয় বলে জানায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

Link copied!