৪ ড্রেজার মেশিন ধ্বংস


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৫:৪৬ পিএম
৪ ড্রেজার মেশিন ধ্বংস

ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে স্যালোমেশিন চালিত চারটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতি প্রু এই অভিযান পরিচালনা করেন।

প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইন অমান্য করে উপজেলার বিভিন্ন খাল বিল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু কিছু বালু ব্যবসায়ীরা। এতে করে উপজেলার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, কৃষিজমি, বসতবাড়ি ইত্যাদি হুমকির মুখে পড়েছে।

এমন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে উপজেলার শলিথা ও বাউতিপাড়া বিল থেকে ৪টি স্যালোমেশিন চালিত ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করে।

অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা দ্রুত সটকে পড়ে। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতি প্রু বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

Link copied!