• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

রামেকে করোনায় আরও ১৬ মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ১০:০৫ এএম
রামেকে করোনায় আরও ১৬ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (১৭ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়। এছাড়াও করোনা নেগেটিভ হওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়েছে।

মৃত ১৬ জনের মধ্যে রাজশাহীর ৯, চাঁপাইনবাবগঞ্জের ২, পাবনার ৩ এবং নাটোর ও কুষ্টিয়ার একজন রয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫২৭ জন।

Link copied!