চট্টগ্রামের রাউজানে একটি বাজারে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আবদুল মজিদ (৫৬) অলি মিয়ার হাট এলাকার বাসিন্দা।
১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হবে প্রার্থীদের
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার দিকে মজিদের সঙ্গে স্থানীয় কিছু লোকজনের কথা কাটাকাটি হয়। পরে দুর্বৃত্তরা এসে একটি মুদি দোকানে বসা মজিদকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মজিদ মারা যান।
ওসি আরো বলেন, নিহত মজিদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। গুলি করা দুর্বৃত্তরা ওই এলাকারই লোকজন বলে মনে হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।





































