খুলনায় শপিং কমপ্লেক্সে আগুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১২:৩৪ পিএম
খুলনায় শপিং কমপ্লেক্সে আগুন

খুলনার নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দশটি দোকান পুড়ে গেছে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এমডি আব্দুল মালেক জানান, সোমবার রাত ১১টার দিকে শপিং কমপ্লেক্সের নিচ তলায় মোবাইল ফোন বিক্রির দোকানে আগুন লাগে। পরে তাদের ছয়টি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মার্কেটের নিচ তলায় একটি মোবাইল ফোন বিক্রির দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা নিরাপত্তা কর্মীকে খবর দেন। এরপর মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বেশ কয়েকটি মোবাইল ফোনের দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মালেক বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে মোবাইল ফোন বিক্রির দোকানসহ ১০টি দোকান পুড়ে গেছে।”


 

Link copied!