‘পতাকাসহ তাদের পাকিস্তানে ফেরত পাঠানো উচিত’


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ১২:১২ পিএম
‘পতাকাসহ তাদের পাকিস্তানে ফেরত পাঠানো উচিত’
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, অনুশীলনের সময় যারা পাকিস্তানের পতাকা উড়িয়েছে, তাদের পতাকাসহ পাকিস্তানে ফেরত পাঠানো উচিত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, “অনুশীলনের সময় পাকিস্তানের ক্রিকেটাররা তাদের জাতীয় পতাকা উত্তোলন করে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করি না।”

ডা. মুরাদ আরও বলেন, “আমি মনে করি, তাদের পতাকাসহ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। পাকিস্তানিদের পতাকায় আমাদের চেতনা ও হৃদয়ে রক্তক্ষরণ হয়। পতাকা লাগিয়ে কিসের অনুশীলন? নাটক, সিনেমা, ভণ্ডামি করতে দেওয়া উচিত নয়।”

মঙ্গলবারও পাকিস্তান দল নেটের চারদিকে তাদের জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করেছে। এর আগে সোমবার প্রথম দিনের অনুশীলনেও জাতীয় পতাকা টানাতে দেখা যায়। বাংলাদেশে আগে কখনো কোনো সফরকারী দলকে এভাবে নিজ দেশের জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করতে দেখা যায়নি।

Link copied!