রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৩:১৪ এএম
রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন

ম্যাচটি ছিল ক্রিস্তিয়ানো রোনালদোর টিকে থাকার। কিন্তু হলো না। তার মঞ্চে সব আলো কেড়ে নিলেন মিকেল মেরিনো। শেষ মুহূর্তে আবারও স্পেনের ত্রাতা তিনি।

২০২৪ সালের ইউরোতে জার্মানির বিপক্ষে নাটকীয় গোল করা আর্সেনাল মিডফিল্ডার এবার বিশ্বকাপে ভেঙে দিলেন পর্তুগালের স্বপ্নও। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের প্রথম মিনিটে করা তার ওই গোলেই কোয়ার্টার ফাইনালে স্পেন। ১-০ গোলের এ হারে শেষ হয়ে গেল রোনালদোর বিশ্বকাপও।

Link copied!