প্রথমার্ধে গোল পায়নি পর্তুগাল-স্পেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০২:০৩ এএম
প্রথমার্ধে গোল পায়নি পর্তুগাল-স্পেন

স্পেনের গোছানো ফুটবলের সামনে ঠিক সুবিধা করতে পারছিল না পর্তুগাল। শুরুর দিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে লা রোহারা। তবে সময় গড়ানোর সঙ্গে নিজেদের গুছিয়ে নেয় পর্তুগিজরা। বিরতির আগে বেশ কয়েকবার কাঁপিয়ে দিয়েছে স্পেনের রক্ষণ, একবার কাঁপিয়েছে ক্রসবারও।

আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় অবশ্য প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। গোলশূন্য স্কোরলাইন নিয়ে বিরতিতে গেছে দল দুটি। 

Link copied!