বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত প্রাইজমানি পেল স্পেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৪:২০ এএম
বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত প্রাইজমানি পেল স্পেন

১৯৮২ সালে ইতালি চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল ২২ লাখ ডলার। তখন পুরো টুর্নামেন্টের মোট প্রাইজমানি ছিল ২ কোটি ডলার। এরপর প্রতিটি বিশ্বকাপেই প্রাইজমানির অঙ্ক বেড়েছে। ৪৪ বছর আগে ইতালি যে অর্থ পেয়েছিল, এবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে  স্পেন পেল তার প্রায় ২০ গুণ বেশি।

২০২৬ বিশ্বকাপের জন্য রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ ডলার প্রাইজমানি ঘোষণা করেছিল ফিফা। এবার বিশ্বকাপ জিতে স্পেন পেল ৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এটা প্রায় ৬১০ কোটি টাকা। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। আর এবারের চ্যাম্পিয়নরা পেল ৫ কোটি ডলার, যা গত বিশ্বকাপের চেয়ে ৮০ লাখ ডলার বেশি।

এবার রানার্সআপ দল আর্জেন্টিনা পাচ্ছে ৩ কোটি ৩০ লাখ ডলার। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৯০ লাখ ডলার। চতুর্থ হয়ে ফ্রান্স পেয়েছে ২ কোটি ৭০ লাখ ডলার।

৪৮টি দলের প্রত্যেকে ন্যূনতম ১ কোটি ৫ লাখ ডলার পাবে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে ৯০ লাখ ডলার, সঙ্গে তাদের প্রস্তুতির জন্য দেওয়া হয়েছে আরও ১৫ লাখ ডলার।
এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড-প্রতিটি দল পেয়েছে ১ কোটি ৯০ লাখ ডলার করে।

শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ৮টি দল পেয়েছে ১ কোটি ৫০ লাখ ডলার করে। আর শেষ ৩২-এর লড়াই থেকে ছিটকে যাওয়া ১৬টি দল পেয়েছে ১ কোটি ১০ লাখ ডলার করে।


কোন দল কত পেল
• চ্যাম্পিয়ন: ৫ কোটি ডলার
• রানার্স-আপ: ৩ কোটি ৩০ লাখ ডলার
• তৃতীয় স্থান: ২ কোটি ৯০ লাখ ডলার
• চতুর্থ স্থান: ২ কোটি ৭০ লাখ ডলার
• কোয়ার্টার ফাইনাল (৫ম-৮ম): ১ কোটি ৯০ লাখ ডলার
• শেষ ষোলো (৯ম-১৬তম): ১ কোটি ৫০ লাখ ডলার
• শেষ ৩২ (১৭তম-৩২তম): ১ কোটি ১০ লাখ ডলার
• গ্রুপ পর্ব (৩৩তম-৪৮তম): ৯০ লাখ ডলার


 

Link copied!